ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই করা হয়েছে। সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম মো. হৃদয় মিয়া (২৫)। তিনি মুদি ব্যবসায়ী।

হৃদয়ের বন্ধু মোহাম্মদ বিপ্লব গণমাধ্যমকে বলেন, হৃদয় মোটরসাইকেল চালিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মালামাল আনতে যাচ্ছিলেন। এ সময় সাদেক খান রোড এলাকায় পৌঁছালে অন্তত পাঁচজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর হৃদয়কে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে কুপিয়ে তার কাছ থেকে মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তিনি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

জনপ্রিয় সংবাদ

তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক, মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

প্রকাশ : ০৪:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬