ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে জর্জরিত নারায়ণগঞ্জবাসী: পুলিশ সুপার

মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জের মানুষ জর্জরিত বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। এসব সামাজিক ব্যাধি থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় লিংক রোডে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ একটি শিল্পনগর এলাকা। এখানে অনেক ভাসমান মানুষের বসবাস রয়েছে। এ কারণে বিভিন্ন ধরনের অপরাধ আমরা লক্ষ্য করছি। সবচেয়ে বড় সামাজিক ব্যাধি হচ্ছে মাদকের সমস্যা। পাশাপাশি ছিনতাইকারী, চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে মানুষ জর্জরিত।’

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মাদকের ক্ষেত্রে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যেসব মাদক স্পট রয়েছে, সেখানে আমরা অভিযান চালাচ্ছি। ভাসমান মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করছি। তবে এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে দিয়ে সহযোগিতা করতে হবে।’

অপরাধ দমনে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, ‘আমরা যেহেতু কাজ করছি, আমাদের সবাইকে সহযোগিতা করুন। আপনারা এগিয়ে আসুন। আমরা সবাই মিলে একটি সুস্থ সমাজ উপহার দিই।’

পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতি শনিবার প্রত্যেকের বাড়িঘর, বাড়ির আঙিনা, অফিস-আদালত, স্কুল-কলেজসহ নিজ নিজ অবস্থান পরিষ্কার রাখতে হবে। প্রত্যেকে নিজের জায়গা পরিষ্কার রাখলে স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখা সম্ভব।

তিনি আরও বলেন, ‘সবাই মিলে যদি আমরা কাজ করি, তাহলে মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্যসহ নাগরিকদের যে অধিকারগুলো রয়েছে, সেগুলো ফিরিয়ে দিতে পারব। একটি সুন্দর ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জনপ্রিয় সংবাদ

২৫ পয়সার ঋণ শোধে ৫৫ বছর ধরে বন্ধুর খোঁজে শিল্পপতি সূফী মিজান

মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে জর্জরিত নারায়ণগঞ্জবাসী: পুলিশ সুপার

প্রকাশ : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬