ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ ও ঈদগাহ উন্নয়নে বিশেষ বরাদ্দে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি দিপু

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু মাননীয় প্রধানমন্ত্রী ও জননেতা তারেক রহমান -কে মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি বলেন, জনগণের ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে এ ধরনের মানবিক ও উন্নয়নমুখী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়ন শুধু অবকাঠামোগত অগ্রগতিকেই ত্বরান্বিত করবে না, বরং স্থানীয় জনগণের ধর্মীয় চর্চা ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ বিশেষ বরাদ্দ স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে এবং এলাকার উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।

তিনি মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন জননেতা তারেক রহমানকে সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক দান করেন। পাশাপাশি দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে তাঁর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৯:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬