ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্রের প্রতীক ছিলেন খালেদা জিয়া: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের জন্য সবচেয়ে আপসহীন ও সংগ্রামী একমাত্র নারী প্রধানমন্ত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতিটি লড়াইয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দিপু ভূঁইয়া বলেন, “বিগত সরকারের আমলে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন—এই দেশের জনগণই আমার সব। তাদের ছেড়ে আমি কোথাও যাব না। এই বক্তব্যই প্রমাণ করে তিনি কতটা দেশপ্রেমিক ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ ছিলেন।”

তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র সুদৃঢ় হয়েছে। বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

দিনব্যাপী রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায়—রূপগঞ্জ সদর, টানমুশুরী, জাঙ্গীর, পিতলগঞ্জ, সমু মার্কেট, বাঘের আগা, বৌড়ারটেক ও ইউসুফগঞ্জে পর্যায়ক্রমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিটি আয়োজনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশ নেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের পাশাপাশি বিএনপির উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। দিপু ভূঁইয়া বলেন, “বিএনপি সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর নামই বিএনপির রাজনীতি।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে আসার পর বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন আশা তৈরি হয়েছে। তার নেতৃত্বেই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসছে। তিনি বাংলাদেশকে একটি উন্নত, আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

ভোটারদের উদ্দেশে দিপু ভূঁইয়া বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। এমন একজন প্রতিনিধিকে ভোট দেবেন, যিনি জনগণের কথা বলবেন, এলাকার উন্নয়নে কাজ করবেন এবং গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখবেন।”

তিনি বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং তরুণদের জন্য শিক্ষা ও কর্মমুখী সুযোগ তৈরিই তার অগ্রাধিকার হবে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে: আবদুল আউয়াল মিন্টু

গণতন্ত্রের প্রতীক ছিলেন খালেদা জিয়া: দিপু ভূঁইয়া

প্রকাশ : ০৮:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬