ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণখানে ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন এস এম জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৮:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৫২ বার পড়া হয়েছে

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করছেন এস এম জাহাঙ্গীর হোসেন

ঢাকা মহানগরীর দক্ষিণখান এলাকায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে এক মানবিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার (১ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। কিন্তু বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। ড্যাবের এই ফ্রি মেডিকেল ক্যাম্প প্রমাণ করে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।”

তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানুষের অধিকার ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করে আসছে। ভবিষ্যতে ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব অধ্যাপক ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল।

তাঁরা বলেন, ড্যাব একটি পেশাজীবী সংগঠন হলেও মানবিক দায়িত্ববোধ থেকেই সংগঠনটি নিয়মিতভাবে দেশের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে যাচ্ছে। দেশের প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই ড্যাবের অন্যতম লক্ষ্য।

ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শিশু, নারী ও সাধারণ রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

ক্যাম্পে দক্ষিণখানসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা এবং এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

ঈদ ছুটিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে সেনাবাহিনী

দক্ষিণখানে ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৮:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬