ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার: স্বপ্নের রূপগঞ্জ গড়ার অঙ্গীকার দিপু ভূঁইয়ার

সোমবার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় কথা বলেন দিপু ভূঁইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ সময় তিনি রূপগঞ্জকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ও নিরাপদ জনপদে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ ও পথসভা করেন বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, বিএনপি নেতা নুরুজ্জামান খান, অ্যাডভোকেট গুলজার হোসেন, পাপ্পুসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবো। এখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো ঠাঁই থাকবে না। সাধারণ মানুষ সরকারি হাসপাতালে মানসম্মত চিকিৎসাসেবা পাবে এবং সন্তানরা স্কুলে গেলে বাবা-মায়েরা নিশ্চিন্তে থাকতে পারবেন।”

তিনি বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জসহ সারা দেশে পরিকল্পিতভাবে যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়া হয়েছে। “মাদকের ভয়াল থাবায় আজ আমাদের তরুণ সমাজ বিপন্ন। একটি জাতিকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় হলো তার যুবসমাজকে ধ্বংস করা—এ কাজটিই বিগত সরকার করেছে।”

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দিপু ভূঁইয়া বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে সারা দেশে দখল হয়ে যাওয়া সব খাল ও জলাশয় উদ্ধার করা হবে। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।”

মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রিয় মাতৃভূমিতে কোনো মাদক ব্যবসায়ী কিংবা মাদকাসক্তকে আর ছাড় দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই রূপগঞ্জ থেকে মাদক নির্মূল করা হবে।”

গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষ প্রার্থীর সঙ্গে বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। অনেক ভোটার রূপগঞ্জে শান্তি, নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক বাণিজ্য, নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন

রূপগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার: স্বপ্নের রূপগঞ্জ গড়ার অঙ্গীকার দিপু ভূঁইয়ার

প্রকাশ : ০৭:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬