ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও ফেরারি আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল সীমান্তে দলটির চার নেতার ঘোরাফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই সীমান্তে এই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রাতের বেলায় সীমান্তজুড়ে সার্চলাইট ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে টহল জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রোববার সন্ধ্যায় বেনাপোল সীমান্তে বিজিবির একটি দল বিশেষ টহল পরিচালনা করে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, “আমরাও শুনেছি, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছে। ফেরারি আসামিদের সীমান্তে রুখে দিতে আমাদের আগে থেকেই নজরদারি ও নিরাপত্তা জোরদার ছিল। রোববার দুপুরের পর থেকে তা আরও বাড়ানো হয়েছে।”

সীমান্তের অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তে কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, এর আগে রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সে সময় তিনি সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

প্রকাশ : ০৪:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬