ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন ঘিরে রূপগঞ্জের রাজপথে বিএনপি, কঠোর হুঁশিয়ারি মাসুম-শামীমের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা প্রতিরোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে সড়কে অবস্থান, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছেন তাঁরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম ও রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়ার নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে তাঁরা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন।

কর্মসূচিতে আবু মোহাম্মদ মাসুম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তাঁর অপকর্মের কারণে দেশের জনগণের প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। এরপরও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে কোনো রাজনৈতিক উদ্দেশ্যই সফল করা সম্ভব নয়।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সর্বস্তরের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধ। কোথাও নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবেন।

শামীম ভুঁইয়া বলেন, নৈরাজ্য সৃষ্টি কিংবা দেশের সম্পদ ধ্বংস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। রাজনীতি হতে হবে জনগণের কল্যাণে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে। যারা সহিংসতা ও নাশকতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপিসহ সর্বস্তরের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় রয়েছেন। কোথাও নাশকতাকারীদের শনাক্ত করা গেলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

কর্মসূচিতে নেতাকর্মীরা জানান, লকডাউনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য তাঁরা সড়কে সতর্ক অবস্থান বজায় রাখছেন। এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে নৈরাজ্য ও অগ্নিসংযোগ প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা কায়েতপাড়া বিএনপির

লকডাউন ঘিরে রূপগঞ্জের রাজপথে বিএনপি, কঠোর হুঁশিয়ারি মাসুম-শামীমের

প্রকাশ : ০৫:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬