ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক কেন্দ্রে প্রথমবার ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হওয়ার পর প্রথমবারের মতো পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রায় সাড়ে আট ঘণ্টায় ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করা হয়েছে। এ সময়ে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

এই অর্জন শুধু বিদ্যুৎ উৎপাদনের পরিসংখ্যানগত সাফল্য নয়, বরং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় বাংলাদেশের নিজস্ব জনবলের সক্ষমতা ও আত্মবিশ্বাসেরও প্রতিফলন। রুশ বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে দেশীয় কর্মকর্তা, প্রকৌশলী ও পরিচালনাকারীরা নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে নিজস্ব জনবলে কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আরশাদ মোমেন এই অর্জনকে দেশের জ্বালানি নিরাপত্তার পথে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, রূপপুরের দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে লোডশেডিং কমার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন বাড়বে এবং গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর চাপ কমবে।

ছোট আয়তনের দেশে সৌরবিদ্যুতের সম্ভাবনার কিছু সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নিজস্ব কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, বিদ্যুৎ ঘাটতির কারণে যখন কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে আনার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তখন রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া স্বস্তির খবর। রুশ পরিচালনাকারী সংস্থা সিআরইএ-এর বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কর্মকর্তা-কর্মচারীরা যে পেশাদারত্ব দেখিয়েছেন, তা প্রশংসনীয়। পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো এবং দ্বিতীয় ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, অত্যন্ত সংবেদনশীল ও জটিল এই কারিগরি প্রক্রিয়ায় জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় এবং স্থিতিশীল উৎপাদন নিশ্চিত করতে দেশীয় পরিচালনাকারীরা শৃঙ্খলা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

প্রতিষ্ঠানটির ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট এস এম মাহমুদ আরাফাত জানান, দীর্ঘ প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আন্তর্জাতিক নিরাপত্তার মানদণ্ড বজায় রেখে গ্রিড সিনক্রোনাইজেশনের মতো জটিল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্টদের মতে, একসময় বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন প্রযুক্তি হিসেবে বিবেচিত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এখন বাস্তব রূপ পেয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা ও দেশীয় দক্ষ জনবলের সমন্বিত প্রচেষ্টায় এই অগ্রগতি দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। একই সঙ্গে ভবিষ্যতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় বাংলাদেশের নিজস্ব সক্ষমতা গড়ে তোলার পথও আরও সুগম হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে নৈরাজ্য ও অগ্নিসংযোগ প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা কায়েতপাড়া বিএনপির

রূপপুর পারমাণবিক কেন্দ্রে প্রথমবার ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

প্রকাশ : ০৬:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬