ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় ঐক্যের বৈঠক: নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে প্রতিহতের ঘোষণা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। বৈঠক শেষে দেশবিরোধী অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জোটের নেতারা। একই সঙ্গে পরাজিত ফ্যাসিবাদী শক্তির ক্রীড়নকদের কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে তারা লক্ষ্য করছেন।

তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করে এসব অপশক্তি তাদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে নিজেদের করণীয় নির্ধারণ করতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

মামুনুল হক বলেন, ‘আমরা ইস্পাতকঠিন যে ঐক্যের বার্তা জাতির কাছে দিতে চাই, সেটা হলো যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক এই অপশক্তিকে রুখতে হবে। আমরা দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে এর মোকাবিলা করব।’

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো বিভেদ বা ফাটল তৈরি হলে তা দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে।

সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, নৈরাজ্যবাদীদের হামলায় বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী প্রাণ হারিয়েছেন, যাদের জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং যাদের বাড়িঘর, রাস্তাঘাট ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের সবার প্রতি ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি জানানো হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করে তিনি বলেন, সরকার কঠোর হাতে নৈরাজ্য দমন করবে বলে তারা আশা করছেন। প্রশাসন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সজাগ ও কার্যকর ভূমিকা প্রয়োজন বলে মনে করেন তারা। একই সঙ্গে এখন পর্যন্ত প্রাণহানির ঘটনাগুলো পরাজিত শক্তির হামলায় হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এ পরিস্থিতিতে প্রশাসনের ব্যর্থতা রয়েছে বলে মনে করেন না বলেও জানান।

বর্তমান ও বিগত সরকারের ভূমিকার তুলনা করে মামুনুল হক বলেন, মাঠপর্যায়ে দায়িত্বশীলদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে। বিগত সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর অবস্থানে থাকলেও বর্তমান সরকার বিরোধী মত দমনের ক্ষেত্রে ততটা নৃশংস নয় বলে মন্তব্য করেন তিনি। তবে সার্বিক পরিস্থিতি মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন ১১ দলীয় ঐক্যের এই নেতা।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে নৈরাজ্য ও অগ্নিসংযোগ প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা কায়েতপাড়া বিএনপির

১১ দলীয় ঐক্যের বৈঠক: নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে প্রতিহতের ঘোষণা

প্রকাশ : ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬