ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এবং রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এবং জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এবং সরকারি রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬।

প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ নির্বাচন সংক্রান্ত আইন, বিধিমালা, দায়িত্ব ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এতে নির্বাচন ব্যবস্থাপনা আরও কার্যকর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বক্তারা বলেন, উপজেলা প্রশাসন, নির্বাচন অফিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করা হবে। জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাই দৃঢ় প্রতিজ্ঞ।

জনপ্রিয় সংবাদ

নিহত হওয়ার গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ০৬:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬