ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দলের সব পদ থেকে সাবেক এমপি গিয়াস ও শাহ আলম বহিষ্কার

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ আলমকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন রিজভী।

এর আগে দলের সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন শাহ আলম। অন্যদিকে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

দলের সব পদ থেকে সাবেক এমপি গিয়াস ও শাহ আলম বহিষ্কার

প্রকাশ : ০৮:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫