আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ড. এম. এ. কাইয়ুমের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে নির্বাচন কমিশন কার্যালয়ে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ড. কাইয়ুমের প্রতিনিধিরা এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, ড. এম. এ. কাইয়ুম দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং ঢাকা–১১ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। এরপর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
নিজস্ব প্রতিবেদক 



















