ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র শৈত্যপ্রবাহে অসহায় মানুষের পাশে রূপগঞ্জ ইউএনও

  • প্রথম ভোর ডেস্ক
  • প্রকাশ : ১০:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৬৬৩ বার পড়া হয়েছে

হঠাৎ করে নেমে আসা তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে রূপগঞ্জ উপজেলার অসহায় ও শীতার্ত মানুষ। এই কঠিন সময়ে মানবিক দায়িত্ববোধ ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সাইফুল ইসলাম।

শীতের প্রকোপ থেকে অসহায় মানুষকে রক্ষা করতে দিন-রাতের ভেদাভেদ না করে তিনি নিজেই মাঠে নেমে পড়েন। বেদে পল্লীসহ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত ও অবহেলিত এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং গভীর রাতেও রাস্তায় ও খোলা আকাশের নিচে অবস্থানরত মানুষের খোঁজখবর নেন তিনি।

বিশেষভাবে উল্লেখযোগ্য হলো শীতার্ত শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের সঙ্গে কথা বলা ও আনন্দ ভাগাভাগি করা। শিশুদের মুখে হাসি ফোটাতে ইউএনও মোঃ সাইফুল ইসলামের এই মানবিক আচরণ একজন প্রশাসনিক কর্মকর্তার মানবিক নেতৃত্বের অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

এই মানবিক কার্যক্রমে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং সাধারণ মানুষের মধ্যে আশার বার্তা ছড়িয়ে পড়ে।

প্রচণ্ড শীতের মাঝে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

তীব্র শৈত্যপ্রবাহে অসহায় মানুষের পাশে রূপগঞ্জ ইউএনও

প্রকাশ : ১০:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫