ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদপুরে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৯ আর্টিলারি ব্রিগেডের পরিচালনায় এবং রূপগঞ্জ আর্মি ক্যাম্পের (৫১ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি) তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে আগত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে সাধারণ রোগীসহ নারী, শিশু ও বয়স্কদের চিকিৎসা সেবা দেন। পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

কর্মসূচি পরিদর্শনে উপস্থিত ছিলেন ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার উজ জামান, পিপিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। তিনি চিকিৎসা কার্যক্রমের গুণগত মান পরিদর্শন করেন এবং সেবা গ্রহণকারী রোগীদের সঙ্গে কথা বলেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এ ধরনের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও ঔষধ প্রদানের মানবিক উদ্যোগে দাউদপুরবাসী গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

দাউদপুরে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

প্রকাশ : ০৭:১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫