ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় দিপু ভূঁইয়া: ‘এত কষ্ট করেও আমরা বিএনপি ছাড়িনি’

  • প্রথম ভোর ডেস্ক
  • প্রকাশ : ১০:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২৬৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হলেও দল ছাড়েননি। আত্মত্যাগ ও ত্যাগের বিনিময়েই বিএনপি আজও টিকে আছে।

রোববার (২১ ডিসেম্বর) রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় আয়োজিত বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিপু ভূঁইয়া বলেন, “এখানে সোহেল নামে একজন আছে। একদিন সে আমাকে বলছিল—ভাই, আমি ঢাকা যাবো ২০-২৫ জন নিয়ে, কিন্তু আমার কাছে টাকা নেই। সে দোকান চালায়, সেই দোকানের টাকাই জমিয়ে লোকজন নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতন করে পুলিশে দেয়। আমরা প্রত্যেকেই এভাবে নির্যাতনের শিকার হয়েছি। এত কষ্টের পরও আমরা বিএনপি ছাড়িনি।”

তিনি আরও বলেন, “২৫ তারিখে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে—কবে আমাদের নেতা আসবেন এবং দেশের হাল ধরবেন। আর মাত্র তিন দিন পর তারেক রহমান দেশে আসছেন। ইনশাআল্লাহ, এই দেশের চিত্র পাল্টে যাবে।”

রূপগঞ্জের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভাগ্যবান যে তারেক রহমান রূপগঞ্জে আসছেন। এতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। সারা দেশ থেকে মানুষ আসবে। তাদের দেখভালের দায়িত্ব আমাদের। যারা আগের রাতে আসবেন, তাদের জন্য খাবার, পানি ও চিকিৎসাসহ সব ধরনের ব্যবস্থার দায়িত্ব রূপগঞ্জবাসী নেবে।”

দলীয় ঐক্যের বিষয়ে দিপু ভূঁইয়া বলেন, “বিগত সময়ে আমার সঙ্গে আমার চাচা কাজী মনিরুজ্জামান মনিরের কোনো ভেদাভেদ নেই। আমরা রাজপথে একসাথেই ছিলাম। এখানে সবাই আমার মনের মানুষ। আমরা সবসময় ধানের শীষের পক্ষেই ছিলাম।”

তিনি আরও বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করি এবং সেই আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

রূপগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় দিপু ভূঁইয়া: ‘এত কষ্ট করেও আমরা বিএনপি ছাড়িনি’

প্রকাশ : ১০:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫