ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এনবিআরের আন্দোলনে আরও ৮ কর কর্মকর্তা বরখাস্ত

  • প্রথম ভোর ডেস্ক
  • প্রকাশ : ০৭:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৭০১ বার পড়া হয়েছে

আন্দোলনের জেরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৮ জন কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। বদলির সরকারি আদেশ অমান্য করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) পৃথক প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—

কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন

কর অঞ্চল-১৫ এর মুরাদ আহমদ

কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন

নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা

কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান ও উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম

রংপুর কর অঞ্চলের নুসরাত জাহান শমী

কুমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা ২২ জুন জারি করা বদলির আদেশ অমান্য করে তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন, যা সরকারি কর্মচারী হিসেবে শৃঙ্খলাভঙ্গ এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ হিসেবে গণ্য হয়েছে। এ জন্য সরকারি চাকরি আইন ২০১৮-এর ৩৯(১) ধারায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময় তারা খোরপোষ ভাতা পাবেন বিধি অনুযায়ী।

এর আগে এনবিআরের কর বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন, মূসক নীতির সদস্য ড. আবদুর রউফ, শুল্ক নীতির সদস্য হোসেন আহমদ এবং বরিশালের কর কমিশনার মো. শব্বির আহমদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
এর আগের দিন ১ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকেও সাময়িক বরখাস্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

হামের টিকা আসার সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

এনবিআরের আন্দোলনে আরও ৮ কর কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ : ০৭:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫