ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ৪ ইউনিট

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনার টেক এলাকার শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।

ফায়ার সার্ভিস জানায়, দুদুপুর ১টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষার মান উন্নয়নের সম্মিলিত উদ্যোগের আহ্বান দিপু ভূঁইয়ার

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ৪ ইউনিট

প্রকাশ : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫