ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়ের মাসের কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহান বিজয়ের মাস ডিসেম্বর যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা মহানগর উত্তর। এসব কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

সভায় ডিসেম্বর মাসজুড়ে গৃহীত বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন কৌশল এবং সাংগঠনিক সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিজয়ের মাসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, মহান বিজয়ের মাস বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনার প্রতীক। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব। ডিসেম্বর মাসের প্রতিটি কর্মসূচি যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পালন করতে হবে।

তিনি মাসব্যাপী কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর্মসূচিগুলোতে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সভায় নেতারা বলেন, বিজয়ের মাসের কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্বাধীনতার মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনাকে মানুষের কাছে তুলে ধরতে হবে। এ লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা বিজয়ের মাসের সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে এমপি দিপু ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

বিজয়ের মাসের কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৫:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬