ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কায়েতপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সেবার অঙ্গীকার রফিকুল ইসলাম রফিকের

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক। শুক্রবার (২৭ নভেম্বর) ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাতিয়ান গ্রামে গিয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সবার কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় একটি মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে রফিকুল ইসলাম রফিক চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নির্বাচিত হলে নিজেকে ইউনিয়নবাসীর সেবায় উৎসর্গ করার অঙ্গীকার করেন।

বক্তব্যে তিনি নিজের পরিচয় তুলে ধরে বলেন, কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করুনা গ্রামের বাসিন্দা তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। থানা ও জেলা পর্যায়ের কলেজে রাজনীতি করলেও স্থানীয় রাজনীতিতে আগে তেমন সক্রিয় ছিলেন না। তবে এবার এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করার লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, আগামী ৪ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছেন। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে জীবনের শেষ দিন পর্যন্ত ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকবেন। চেয়ারম্যান নয়, বরং জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চান তিনি।

এ সময় নিজের পারিবারিক জীবনের নানা কষ্টের কথাও তুলে ধরেন রফিকুল ইসলাম রফিক। তিনি জানান, প্রায় ১০ মাস আগে ১০০ ফিট এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর এক ছেলে মারা গেছে। তাঁর ১৫ বছর বয়সী আরেক ছেলেও অসুস্থ। এসব ব্যক্তিগত শোক ও সংকটের কথা উল্লেখ করে তিনি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে পরিবারের জন্য দোয়া চান।

বক্তব্যের শেষাংশে প্রয়াত বাবা-মায়ের স্মৃতিচারণ করে তাঁদের জন্যও সবার কাছে দোয়া কামনা করেন তিনি। পাশাপাশি কায়েতপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়ন এবং জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের চনপাড়ায় জামায়াতের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত

কায়েতপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সেবার অঙ্গীকার রফিকুল ইসলাম রফিকের

প্রকাশ : ০৪:৫৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬