রাজধানীর বেরাইদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান মাহফুজ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ছোট বেরাইদ ডগরদিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিক পরিবেশে কিছু সময় কাটান।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে তাঁর কুশল বিনিময় হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। মাহফুজুর রহমান মাহফুজও সবার কথা শোনেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।
আলহাজ্ব মাহফুজুর রহমান মাহফুজ বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ সময় উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সবার কাছে দোয়া কামনা করেন। মহান আল্লাহ যেন তাঁকে সুস্থ রাখেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করার তৌফিক দান করেন—এ কামনা করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক 



















