ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়: গোলাম পরওয়ার

সংবিধান সংস্কার নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য তৈরি হবে না বলেও জানান তিনি।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটে জুলাই সনদের পক্ষে ৭০ শতাংশ ভোটারের রায়কে কোনো রাজনৈতিক দলের ৫০ শতাংশ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কিংবা ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে অগ্রাহ্য করা যায় না।

এ সময় রাজনীতি ও রাষ্ট্রকাঠামো সংস্কার প্রশ্নে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল মন্ত্র ছিল ‘জুলাই সনদ’। বিদ্যমান বৈষম্যমূলক রাষ্ট্রকাঠামো ভেঙে নতুন সংবিধান ও ব্যবস্থা গড়ার যে অঙ্গীকার রক্ত দিয়ে লেখা হয়েছিল, সরকার তা অগ্রাহ্য করছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেশে আসার ঘোষণা দিয়েছেন, নেতারা নানা ঘোষণা দিচ্ছেন, এরই অংশ হিসেবে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত, গণহত্যা চালিয়েছে। তারা ইসলামী দলকে জঙ্গিবাদ বলে, কিন্তু গোপালগঞ্জে যা করেছে সেটাই আসল জঙ্গিবাদ।

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য তৈরি হবে না। গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়: গোলাম পরওয়ার

প্রকাশ : ০৪:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬