ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে উত্তরা ও নিকুঞ্জে বৃক্ষরোপণ করলেন এমপি জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৭:৩৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২৫৬৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-২ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে তিনি নিজে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য বজায় রাখা, বায়ুদূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রত্যেকের উচিত বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করা।

তিনি আরও বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বৃক্ষরোপণের মাধ্যমে জন্মবার্ষিকী পালনের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার করেন।

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের এ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজ নগর গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে জামায়াতের সাবেক সদস্য ও সাথীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে উত্তরা ও নিকুঞ্জে বৃক্ষরোপণ করলেন এমপি জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৭:৩৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬