ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ।

রাজধানীতে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ।

এ সময় নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সহিংসতা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

কর্মসূচিতে বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি। কোনো গোষ্ঠী যাতে অগ্নিসংযোগ কিংবা সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬