ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি: তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৫:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২৫৩৪ বার পড়া হয়েছে

দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী, আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী, তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রেমিট্যান্স নিয়ে তিনি বলেন, প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিলেন। শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও তার সময়েই চালু হয় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ প্রণোদনা দিচ্ছে। পাশাপাশি কম খরচে অর্থ পাঠানোর সুযোগ তৈরি করতে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবেও রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি: তারেক রহমান

প্রকাশ : ০৫:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬