দিনের প্রথম তিন ওভারে চারটি বাউন্ডারি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে বাংলাদেশের প্রথম ইনিংসের রান ছাড়িয়ে গেছে তারা। ৯৩ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৭ উইকেটে ৪০৫। স্বাগতিকরা এখন ৫ রানে এগিয়ে। মূল লক্ষ্য লিড নেওয়া। সেটা নিতে না পারলে যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দিতে চায় বাংলাদেশ।
৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। তখনও ১৪ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। আগের দিন বিরূপ আবহাওয়ার জন্য শেষ দুই সেশনে খেলাই সম্ভব হয়নি। সেদিন ২৮ ওভারে ৯৯ রান যোগ করে স্বাগতিকরা, হারায় ৩ উইকেট।
দুই দিনে দুইবার জীবন পাওয়া রায়ান রিকেলটন ১০৪ বলে খেলছিলেন ৫৬ রানে। ৮ বলে ৫ রানে ব্যাট করছিলেন কাগিসো রাবাদা। চোট পেয়ে মাঠ ছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেইন প্যাটারসন ছিলেন বাইরে।
৭২ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার হাসান মাহমুদ। ৮৮ রানে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় নতুন বল এখনও বেশ নতুন। চতুর্থ দিন সকালে এই সুবিধা কাজে লাগাতে মুখিয়ে ছিলেন হাসান, তাসকিনরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪০০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৯৩ ওভারে ৪০৫/৭
(আগের দিন ২৮৭/৪; বাভুমা ৪৯ আহত অবসর, রিকেলটন ৫৬, মুল্ডার ০, ইয়ানসেন ৮, হার্মার ১, রাবাদা ৫; তাসকিন ২৩-৪-৮৮-২, হাসান ২০.৪-৩-৭২-৪, ইবাদত ৭-০-৩৬-০, মিরাজ ২৫.২-২-১২০-০, মুমিনুল ১৪-১-৫৯-১)
ক্রীড়া ডেস্ক 



















