ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২৫২৮ বার পড়া হয়েছে

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আজ ৭ নভেম্বর থেকে গ্রাম পুলিশের বেতন ভাতা কার্যকর হবে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে বেড়ে ১১ হাজার হবে। আর গ্রামের পুলিশের সদস্যদের বেতন সাড়ে ৭ হাজার থেকে ১০ হাজার ৫০০ হবে। এমনকি অবসর ভাতাও বাড়বে বলে ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি গ্রাম নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। একটি উন্নত, সম্মৃদ্ধ রাষ্ট্র গঠনে গ্রাম পুলিশকে দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সামাজিক নিরাপত্তা পুরোপুরি সম্ভব নয়।

জনপ্রিয় সংবাদ

পল্টনে বিএনপির র‍্যালিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বড় শোডাউন

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬