ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে সমর উদ্দিন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘খেলবে তরুণ, গড়বে দেশ; মাদকমুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘মরহুম সমর উদ্দিন সাউথ স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৩৫ নম্বর পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন দেওয়ান, যুবদল নেতা আজিম সরকার, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটন সরকার, কায়েতপাড়া ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন নয়ন, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেন, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইসরাফিল কাজী, সাংগঠনিক সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুস সাত্তার এবং ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোবারকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করলে আমার একমাত্র লক্ষ্য থাকবে কায়েতপাড়া এলাকাকে মাদকমুক্ত করা।’ তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

পরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সমর উদ্দিন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রূপগঞ্জে সমর উদ্দিন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ : ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬