ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, পুলিশ সদস্যের হাত-পা ভেঙে পায়ের রগ কাটার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যকে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নির্জন বিলে ডেকে নিয়ে ১০ থেকে ১৫ জন মিলে তাঁর ওপর হামলা চালিয়ে হাত-পা ভেঙে দেয় এবং পায়ের রগ কেটে দেয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম বেশ কিছুদিন ধরে মাসাবো এলাকায় মাদকবিরোধী অবস্থান নিয়ে প্রতিবাদ করে আসছিলেন। কয়েক দিন আগে শাহাদাত ও এমদাদুল নামে দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেন তিনি। এরপর থেকেই মাদক ব্যবসায়ী শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ির পাশের একটি নির্জন বিলে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করা শাহজালালসহ ১০-১৫ জন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সমর উদ্দিন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, পুলিশ সদস্যের হাত-পা ভেঙে পায়ের রগ কাটার অভিযোগ

প্রকাশ : ০৬:১৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬