ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে যাত্রীবাহী বিমানে হুথিদের হামলা, অল্পের জন্য রক্ষা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কায়রোগামী যাত্রীবাহী বিমান লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিমানটি। শনিবার (১৭ অক্টোবর) ভোরে ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে জানানো হয়, ৬১২ নম্বর ফ্লাইটটি যখন মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। তবে ক্ষেপণাস্ত্র দুটি উড়োজাহাজ থেকে প্রায় ৫০০ মিটার দূরে এবং রানওয়ের মাঝামাঝি অংশ থেকে প্রায় ১০০ মিটার দূরে আঘাত হানায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তথ্যমন্ত্রী এই হামলাকে বেসামরিক বিমান চলাচল ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। এর আগে শুক্রবার তাইজ শহরের দক্ষিণে হুতিদের অবস্থান লক্ষ্য করে জোড়া বিমান হামলা চালায় সৌদি জোট। অন্যদিকে, গত বৃহস্পতিবার এডেনে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ আল-মাশিক লক্ষ্য করে হুতিদের এক বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

দেশে অসংখ্য উচ্চশিক্ষিত বেকার রয়েছে: রাষ্ট্রপতি

ইয়েমেনে যাত্রীবাহী বিমানে হুথিদের হামলা, অল্পের জন্য রক্ষা

প্রকাশ : ০৪:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬