ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৬৭ জন উদ্ধার

গাজীপুরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আটতলা ভবনটির তৃতীয় তলার আগুন নেভাতে পাঁচ মিনিটের মধ্যে সেখানে একটি গাড়ি পৌঁছায়।

বিকাল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে নয়টি ইউনিট কাজ করছিল বলে জানান তিনি। তখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস। বিকাল সোয়া ৪টা পর্যন্ত ৬৭ জনকে উদ্ধারের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৬৭ জন উদ্ধার

প্রকাশ : ০৬:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬