ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

গ্রেপ্তার হওয়া চার নেতার নিঃশর্ত মুক্তি এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধের দাবিতে রাজধানী ঢাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

সোমবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন চালকরা। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা দৈনিক বাংলা মোড়ে পৌঁছান। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে দাবি আদায়ে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, “আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে বর্তমান সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, কোনো ধরনের অসহযোগিতা নয়। কিন্তু বিনা দোষে আমাদের যে চারজন নেতাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়েছে, আগামী তিন কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।”

একইসঙ্গে অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে এই দাবিগুলো মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, “সরকার আমাদের অন্যান্য দাবিদাওয়াগুলো বিবেচনা করে আলোচনার টেবিলে বসবে বলে আমরা আশা করি। তবে ৪৮ ঘণ্টার মধ্যে এই চার নেতাকে মুক্তি না দিলে আমরা যে কর্মসূচি ঘোষণা করব, তা ঠেকানোর ক্ষমতা দেশের কারও আছে বলে আমার মনে হয় না।”

বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ রিকশাচালকরা তাদের দৈনন্দিন জীবনের নানা সংকটের কথাও তুলে ধরেন। শাহিন ব্যাপারি নামে এক রিকশাচালক নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি ও ইউটিলিটি সংকটের ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে গ্যাস নাই, তেল নাই, পানি নাই সবই কি অটোতে খেয়েছে? তেল-গ্যাস-কারেন্ট কই গেছে? আগের সরকারের সময় তো এরকম হয় নাই। পানি, গ্যাস, কারেন্ট সব ছিল। জিনিসের দামও কম ছিল। আর এখন সব জিনিসের দাম শুধু বেড়েই যাচ্ছে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন, সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু এবং রহিম মহাজন। মূলত এই গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেই রিকশাচালক ও মালিকরা সোমবারের এই বিক্ষোভ, সড়ক অবরোধ ও আল্টিমেটাম কর্মসূচি পালন করেন।

ভুলতা উপ-স্বাস্থ্যকেন্দ্র আধুনিকায়নে সর্বোচ্চ চেষ্টা চলছে: দিপু ভূঁইয়া

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

প্রকাশ : ০৪:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬