ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসে বিদায় নিচ্ছে বর্ষা, ঘূর্ণিঝড় ও বজ্রঝড়ের শঙ্কা

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘনীভূত হয়ে নিম্নচাপ বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি (এক মাসের) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। বৃষ্টিপাতের বিষয়ে সংস্থাটি জানিয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এর মাঝেই সারা দেশে তিন থেকে চার দিন বজ্রসহ ঝড় হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অক্টোবর মাসের তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে এবং শীতের আবহ তৈরি হবে। তবে সামগ্রিকভাবে চলতি মাসে দিন এবং রাতের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশের নদ-নদীর অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, চলতি মাসে ভারী বৃষ্টিপাত হলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে নদীর পানি সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে ওই অঞ্চলগুলোতে আকস্মিক ও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেড় দশক পর কাঞ্চনে শীতলক্ষ্যায় ফিরছে নৌকাবাইচ

চলতি মাসে বিদায় নিচ্ছে বর্ষা, ঘূর্ণিঝড় ও বজ্রঝড়ের শঙ্কা

প্রকাশ : ০৫:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬