রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের সূচনা, উচ্চশিক্ষার প্রস্তুতি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীনবরণ অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সম্পৃক্ততা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
উল্লেখ্য, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজজীবনের সূচনা উপলক্ষে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
হাফিজুর রহমান 










