ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষে চার মামলা, গ্রেপ্তার ২৫

ঢাকার মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে হকারদের সংঘর্ষে জড়ানোর ঘটনায় দুই থানায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।

এর মধ্যে মিরপুর মডেল থানায় তিনটি মামলা হয়েছে, যার মধ্যে দুটির বাদী পুলিশ এবং একটি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসব মামলায় মোট ১৭ জনের নামসহ প্রতিটিতে নাম না জানা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলাগুলোতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তির ক্ষতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

আর গাড়ি পোড়ানোর ঘটনায় কাফরুল থানায় করা মামলাটির বাদী ডিএনসিসি; এ মামলাতেও নাম না জানা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, “আমার এখন পর্যন্ত প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করেছি, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কাল অনেককে আটক করা হয়েছে, আজ সকালেও কয়েকজনকে আটক করা হয়।” আটকের পর যাচাই-বাছাই শেষে তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ বলছে, ঘটনার সময়ের ভিডিও, ছবি এবং অন্যান্য তথ্য যাচাই করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। বুধবার সকালে মিরপুরে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে ডিএনসিসি। মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে হোপ মার্কেটের দিকে যাওয়া সড়কে এ অভিযান চালানো হয়।

এর মধ্যে বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেটের নিচের দোকান সরানোর সময় ভেকুর আঘাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে যায়। আগুন লাগার পর পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে হকারদের সংঘর্ষ বেধে যায়। একদিক থেকে হকাররা ইটপাটকেল ছুড়তে থাকে। অন্যদিকে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

সংঘর্ষের সময় তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশের গাড়ি, ভেকু ও কয়েকটি বাসে ভাঙচুরও চলে। সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। এদিকে ঘটনার পর ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, তাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে পথে পথে তারেক রহমানকে স্বাগত, কাঁচপুরে দিপু ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীদের ঢল

মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষে চার মামলা, গ্রেপ্তার ২৫

প্রকাশ : ০৪:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬