পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে পিপিএম-সেবা পদক তুলে দেন।
পেশাগত জীবনে নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা অর্জন করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তাঁর এ অর্জন নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্য আনন্দ, গর্ব ও সম্মানের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণকে পুলিশি সেবা প্রদানে পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ পদক তাঁর কর্মজীবনে একটি উল্লেখযোগ্য অর্জন।
এ সম্মাননা নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, দক্ষ ও সাহসী হওয়ার পাশাপাশি জনসেবায় নিজেদের নিয়োজিত রাখতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের এই অর্জনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















