জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাঁর এবারের যুক্তরাষ্ট্র সফরটি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উচ্চপর্যায়ের এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ প্রাসঙ্গিক বিষয়ে বাংলাদেশ আয়োজিত একটি বিশেষ আলোচনা সভাতেও তাঁর উপস্থিতি থাকছে।
এছাড়া তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সফরের অন্যতম অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক বিশেষ নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















