ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকার পপুলার ডায়াগনস্টিকে অভিযান, মন্ত্রীর হুঁশিয়ারি

পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় সরকারি হাসপাতালের দায়িত্ব ফেলে রেখে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন ডা. মইনুল হাসান চিশতী। এ কারণে নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ চিকিৎসকের নিবন্ধন বাতিলের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার এই ডাক্তারকে শোকজ করেছে, কিন্তু ইনি এসব কিছু পরোয়া করেননি। ওখান থেকে এই প্রাইভেট হাসপাতালে এসে নিয়মিত প্র্যাক্টিস করেন। এই ডাক্তার সরকারি হাসপাতালের একটি ফেইক রেজিগনেশন লেটার দিয়ে এখানে কাজ করেন। আর পপুলার এই হাসপাতালও তার রেজিগনেশন একসেপ্ট হয়েছে কি না সেটি যাচাই না করেই তাকে কাজের সুযোগ দিয়েছে, তাই হাসপাতালেরও শাস্তি হবে।

মন্ত্রী বলেন, ওই ডাক্তার অনৈতিক কাজ করেছে; আর সেটায় সহযোগিতা করেছে এই হাসপাতাল। তার লাইসেন্স শুড বি ক্যান্সেল অ্যান্ড চাকরি থেকে বরখাস্ত করা হবে। এসময় উপস্থিত ম্যাজিস্ট্রেটকে চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

পুরান ঢাকার পপুলার ডায়াগনস্টিকে অভিযান, মন্ত্রীর হুঁশিয়ারি

প্রকাশ : ০৪:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬