ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেল ৭৪৮ শিশু। আর এই সাড়ে চার মাসে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। এ নিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৮৪৪ শিশুর মৃত্য হলো।

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে চার শিশু মারা গেছে তাদের মধ্যে তিনজন ঢাকায় ও একজন সিলেটে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২২ শিশু। আর হামে আক্রান্ত হয়েছে ১১৫ শিশু। হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩৭ শিশু।

গত সাড়ে চার মাসে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩০ হাজার ৮৩ শিশু। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ শিশু। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৪৬ হাজার ৩৭৮ শিশু।

আর এ সময়ে এক লাখ ৮ হাজার ২৮৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮৬ শিশু।

জনপ্রিয় সংবাদ

দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

প্রকাশ : ০৫:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬