ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও নির্মাণাধীন সড়ক পরিদর্শনে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৩৮ বার পড়া হয়েছে

তুরাগে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

বুধবার বিকেলে রাজধানীর তুরাগ থানাধীন বিভিন্ন এলাকায় তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, মশক নিধন, ময়লা-আবর্জনা অপসারণ এবং ফুটপাত দখলমুক্ত করার দাবি তুলে ধরেন।

মতবিনিময় সভায় এমপি জাহাঙ্গীর বলেন, “তুরাগসহ ঢাকা-১৮ আসনের প্রতিটি এলাকায় উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। জনগণের কষ্ট লাঘব করাই আমাদের অগ্রাধিকার। উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।” তিনি আরও বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে তুরাগকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করা হবে।

সভা শেষে তিনি এলাকার একটি গুরুত্বপূর্ণ নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন। কাজের মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করা এবং জনগণের চলাচলে যাতে কম ভোগান্তি হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা বিধি মেনে কাজ করার পরামর্শ দেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের প্রয়োজনীয় তদারকি জোরদারের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত এলাকাবাসী উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ হওয়ার আশা ব্যক্ত করেন। স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তুরাগ এলাকায় চলমান সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং যানজট ও জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জনপ্রিয় সংবাদ

মসজিদ ও ঈদগাহ উন্নয়নে বিশেষ বরাদ্দে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি দিপু

তুরাগে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও নির্মাণাধীন সড়ক পরিদর্শনে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬