ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে নাত গাইলেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫২১ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণখান এলাকার একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

রমজান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে নাত পরিবেশন করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে রাসূল (সা.)–এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা জানান, একজন জনপ্রতিনিধির এ ধরনের সরল ও আন্তরিক অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা বলেন, এতে করে শিক্ষার্থীরা নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে আরও উদ্বুদ্ধ হবে।

সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে সচেষ্ট থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন। আয়োজনটি ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে নাত গাইলেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬