ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টকশোতে নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে অতিথি করায় সারজিস-হাসনাতের ক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম অভিযোগ করেছেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা সংগঠন ছাত্রলীগের সভাপতিকে ‘প্রমোট’ করার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছেন খালেদ মহীউদ্দীন।

বুধবার (৬ নভেম্বর) খালেদ মহিউদ্দীন যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সংবাদমাধ্যম ‘ঠিকানা’ নিউজের ইউটিউবে চ্যানেলে ছাত্রলীগ সভাপতির সাক্ষাৎকার নেয়ার ঘোষণা দেয়ার পর নিজ নিজ ফেসবুক প্রোফাইল পোস্টে এসব অভিযোগ করেন তারা। সারজিস আলম লিখেছেন, খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সাথে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজারের অধিক শহীদের সাথে বেইমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেঈমানি।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সাথে প্রতারণা করা হলো।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ১৩নং সেক্টর লেক পার্ক ওয়াকার্স এসোসিয়েশনের আয়োজনে বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব উদযাপন

টকশোতে নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে অতিথি করায় সারজিস-হাসনাতের ক্ষোভ

প্রকাশ : ০৭:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪