ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৬:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৫২৮ বার পড়া হয়েছে

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেনের। এ ছাড়া কর্মসূচিতে দলের রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে, ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকার ও বাক্‌স্বাধীনতাবিরোধী আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা।

দলটির অন্য দাবিটি হলো, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে রায় কার্যকর করা। এসব দাবিতে আয়োজিত গণবিক্ষোভ কর্মসূচিতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

জুমার নামাজের পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন ড. এম এ কাইয়ুম

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

প্রকাশ : ০৬:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬