ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের পুনর্গঠন, মানুষের আর্থিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি ও কলকারখানার সমৃদ্ধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত কার্যক্রমে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক ও যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী যুবদলের সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হোক দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজে অংশগ্রহণ।

এ সময় তিনি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচির সফলতা কামনা করেন। রুহুল কবির রিজভী আরও বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে কলঙ্ক লেপন করে কখনো সাফল্য অর্জন করা যায় না। যারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন, ইতিহাসে তাদের স্থান হয়। দেশের স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী যুবদলের অবদান ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিসহ সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী

প্রকাশ : ০৫:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬