ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে শঙ্কা: নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াত জোটের

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে জোটের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান ভূমিকার পরিবর্তন না হলে তারা বড় ও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।

মামুনুল হক অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে এবং সরকার এ ক্ষেত্রে ‘নির্লজ্জ ভূমিকা’ পালন করছে, যা জোটের জন্য চরম উদ্বেগের। এছাড়া সম্প্রতি ঠাকুরগাঁও-২ আসনের উপনির্বাচনে ইসির ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ নির্বাচন আদায়ে ইসি যথাযথ ভূমিকা না রাখলে জোট চুপ করে বসে থাকবে না।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আগামী ৩১ অক্টোবর ডাকা ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জোটের অন্যান্য জ্যেষ্ঠ নেতার মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি অলি আহমদ এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

নির্বাচন নিয়ে শঙ্কা: নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াত জোটের

প্রকাশ : ০৪:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬