ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকার সোহাগ হত্যা মামলায় মহিনের জামিন স্থগিত

ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যা করার মামলার আসামি মাহমুদুল হাসান মহিনের জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। হাই কোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রোববার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাই কোর্ট বেঞ্চ ১ নম্বর আসামি মহিনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

হাই কোর্টের জামিনের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন বলেছিলেন, মহিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার ভিত্তিতে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। ২৮ সেপ্টেম্বর জামিন দিলেও বিষয়টি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে। হাই কোর্টে মহিনের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান।

জামিনের পরবর্তীতে রাষ্ট্রপক্ষের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেছিলেন, ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করবে। রোববার রাষ্ট্রপক্ষের সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত মহিনের জামিন স্থগিত করেন।

২০২৫ সালের ৯ জুলাই বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদকে। সেই ঘটনার এই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পুলিশ ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্যে যাদের নাম আসছে, তারা সবাই পূর্ব পরিচিত। তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগীও ছিলেন একসময়।

এ ঘটনায় সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেন। গত বছরের ৮ ডিসেম্বর ২১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক মনিরুজ্জামান। গত ১২ জুলাই এ মামলায় আসামিদের বিচার শুরুর আদেশ দেয় আদালত।

প্রকাশ : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬