ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ

বিজয় উদযাপনে ডিসেম্বরজুড়ে কর্মসূচির কথা জানিয়েছে বিএনপি। ১৬ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালি করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা জানান।

সালাহউদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে চূড়ান্ত ধৈর্য ধারণ করতে হচ্ছে। আমরা কোনো রক্তপাত চাইনি, বরং সরকারি দল হিসেবে বিএনপি আচরণ, আত্মসংযমের কারণে দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে। আমরা গণতান্ত্রিক আচরণ করব বলেই অঙ্গীকারবদ্ধ হয়েছি। জুলাই জাতীয় সনদে আমরা সই করেছি যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, সব রাজনৈতিক চর্চা যেন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। অতিরিক্ত বল প্রয়োগ করবে না আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু যদি প্রয়োজন হয় জনগণের জানমাল রক্ষার্থে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে আইনানুগভাবে—সেই ঘোষণা আমরা দিয়েছি, বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের আদালতে যাদের বিচার হচ্ছে, সে বিচার চলবে। এ দেশে যারা গণহত্যার জন্য দায়ী, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, সংবিধান অনুসারে এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুসারে সেই ব্যক্তি ও সংগঠনের বিচার করা হবে।

তিনি আরও বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে মানবতাবিরোধী অপরাধের দায়ে। সে তদন্ত কার্যক্রম সমাপ্ত হলে যথাযথ প্রক্রিয়ায় চার্জ গঠন করা হবে, চার্জশিট দেওয়া হবে এবং আদালত তার কার্যক্রম আইন অনুযায়ী পরিচালনা করবে। তখন আদালতের নির্দেশনা অনুসারে, আইনের বিধান অনুসারে সেই পতিত শক্তির ভাগ্য নির্ধারিত হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পৃথিবীর ইতিহাসে স্বীকৃত—কোনো দেশে গণহত্যা চালিয়ে যারা রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করেছে, নিজ দেশের মানুষকে হত্যা করেছে, তারা আর কখনো দেশে রাজনীতি করতে পারেনি, ফিরতে পারেনি। প্রকৃত ফ্যাসিবাদী শক্তি—তারাও ফিরতে পারবে না এ দেশে, কোনোদিন রাজনীতি করতে পারবে না। অবশ্য তারা কখনো রাজনীতি করেনি, তাদের রক্তে কখনো গণতন্ত্র ছিল না। তাদের জন্ম থেকে স্বাধীনতার পর থেকে যে ইতিহাস, সেই ইতিহাসে কেবল একনায়কতান্ত্রিকতা ছিল, স্বৈরতান্ত্রিকতা ছিল। একদলীয় রাষ্ট্রব্যবস্থার চূড়ান্ত ঘটনা তারা কায়েম করেছিল, সাংবিধানিকভাবে তারা খুন করেছিল এবং তার মধ্য দিয়ে তারা নিজেরাই তাদের নিজেদের দলকে দাফন করেছিল।

বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রচলিত হয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তখন তারা (আওয়ামী লীগ) আবার রাজনীতি করার সুযোগ পায়। সেই সুযোগে তারা আবারও তাদের নিজের রাজনৈতিক চরিত্র উন্মোচিত করে যেটা তাদের বাকশালী চরিত্র। সর্বশেষ পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তারা বাংলাদেশে একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। সেটা এ দেশের জনগণ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ব্যাহত করে দিয়েছে, ভণ্ডুল করে দিয়েছে।

তিনি বলেন, আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যের মধ্য দিয়ে অজস্র রক্তপাতের মধ্য দিয়ে দেশের মানুষ পুনরায় গণতন্ত্রকে অবমুক্ত করেছে। বারবার যখন স্বৈরতন্ত্রের আগমন ঘটেছে, প্রত্যেকবারই বিএনপির নেতৃত্বে এ দেশে গণতন্ত্র অবমুক্ত হয়েছে, মুক্ত হয়েছে। আমরা সেই ধারাকে অব্যাহত রাখব বাংলাদেশের রাজনীতিতে। আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করব, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করব। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না, এই প্রতিজ্ঞা আমাদের এ দেশের জনগণের কাছে।

তিনি জানান, আগামী বিজয় মাসে ১ ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু হবে। আমরা গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে শুরু করে ১৬ই ডিসেম্বর পালন করব। ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে আমাদের আরও কর্মসূচি থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী।
সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, পুরো ডিসেম্বর মাসের কর্মসূচি পরে জানিয়ে দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো

গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশ : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬