ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। সেই সঙ্গে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অন্য দুজন সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালের কাছে মোজাফফর হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো এবং দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আদেশে ট্রাইব্যুনাল বলেন, আগের আদেশের ভিত্তিতে আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো। পাশাপাশি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে দুই কর্মদিবসে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হলো। একই সঙ্গে মোজাফফর হোসেনকে সেনা হেফাজতে রাখার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফরকে আজ হাজির করতে গত ২১ জুলাই আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেই মোতাবেক আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাঁকে ট্রাইব্যুনালে এনে হাজতখানায় রাখা হয়।

ট্রাইব্যুনাল-২–এর ‘মিস কেস ১/২৬’ মামলায় মোজাফফর হোসেনকে আজ আনা হয়েছে। মামলাটি করেছেন চিফ প্রসিকিউটর। মামলার অপর আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর তৎকালীন মেজর মোজাফফরের বয়স এখন ৭৭ বছর।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ছিলেন যুবদল নেতা মাসুম

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

প্রকাশ : ০৫:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬