ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে উকিল সাত্তারের অভাব নেই, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অনেকে

বিএনপি নির্বাচনে যাবে না মির্জা ফখরুল এমন কথা বললেও দলটিতে উকিল সাত্তারের অভাব নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, অনেক নেতা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যোগাযোগ করছে। যেটা সময় হলেই টের পাওয়া যাবে।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
সিটি করপোরেশন নির্বাচন যথাসময়ে হলে মির্জা ফখরুলের মাথাব্যথা কেনো প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কী অসুবিধা বিএনপির, তারা নির্বাচন করবে না। অনেক নির্বাচন হয়েছে, তারা প্রকাশ্যে আসে না কিন্তু ঘোমটা পরা প্রার্থী থাকে বিএনপির। নির্বাচন কমিশনের অধীনে সিটি করপোরেশন নির্বাচন হবে। কেউ আসুক আর না আসুক নির্বাচন নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।
রাজনীতিতে চক্রান্ত ও ষড়যন্ত্রের নতুন খেলা শুরু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বুঝে গেছে, শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে লাভ নেই।
বাংলাদেশে বিএনপি রাজনৈতিক দুর্ঘটনার পথে হাঁটছে উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করে না। বিএনপির আন্দোলন বাংলাদেশের মানুষের কাছে কোনো সাড়া জাগাতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী

বিএনপিতে উকিল সাত্তারের অভাব নেই, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অনেকে

প্রকাশ : ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩