ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দেশের ২০ মার্কিন সামরিক স্থাপনায় ইরানি হামলা: আইআরজিসি

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে রণদামামা আরও প্রকট হয়ে উঠেছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে যে, তারা কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অন্তত ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে।

তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের এই সুপরিকল্পিত অভিযানে মার্কিন সামরিক অবকাঠামোর “ব্যাপক ক্ষয়ক্ষতি” হয়েছে। বিশেষ করে এই তিন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ও স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোকে লক্ষ্য করে এই ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

বাহরাইনের মানামায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওই শহরে থাকা বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এই তথ্য জানিয়েছেন। এর আগে, বৃহস্পতিবার সকালে কাতারের দোহায়ও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। গত শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলার শুরুর পর থেকে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাচ্ছে।

উল্লেখ্য যে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌ ও বিমান ঘাঁটিগুলো এই অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের হামলা ওয়াশিংটনের জন্য বড় ধরনের কৌশলগত বিপর্যয় হতে পারে। তবে পেন্টাগন বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

Gaming Liberty: Why British Gamers Choose Casinos Not on GamStop

তিন দেশের ২০ মার্কিন সামরিক স্থাপনায় ইরানি হামলা: আইআরজিসি

প্রকাশ : ০৭:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬